বাংলার যুবসাথী প্রকল্প কি?
যুবসাথী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর দ্বারা পরিচালিত একটি জনকল্যাণমূলক প্রকল্প। অনেক সময় দেখা যায়, উচ্চশিক্ষা বা কারিগরি শিক্ষা শেষ করার পর সঠিক কর্মসংস্থানের অভাবে যুবক-যুবতীরা মানসিকভাবে ভেঙে পড়েন। বিশেষ করে সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বা কোনো বিশেষ প্রশিক্ষণ নেওয়ার জন্য অর্থের প্রয়োজন হয়। এই আর্থিক টানাটানি দূর করতেই রাজ্য সরকার প্রতি মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য
যুবসাথী প্রকল্পের প্রধান উদ্দেশ্যগুলো হলো:
- বেকার যুবক-যুবতীদের চাকরির প্রস্তুতির জন্য আর্থিক সাহায্য করা।
- যুবসমাজকে স্বাবলম্বী হতে উৎসাহিত করা।
- পরিবারের ওপর আর্থিক চাপ কমানো।
- প্রশিক্ষণ বা কোচিংয়ের খরচ মেটাতে সহায়তা করা।
যুব সাথী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
যুবসাথী প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে
১. বাসিন্দা: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। তবে উচ্চশিক্ষিত বা কারিগরি শিক্ষায় শিক্ষিত বেকাররাও আবেদন করতে পারবেন।
৩. বয়সসীমা: আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
৪. বেকারত্ব: আবেদনকারীকে অবশ্যই কর্মহীন হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র (Documents Required)
এখনো স্পষ্ট করে জানানো হয়নি কোন কোন ডকুমেন্ট লাগবে আবেদনের জন্য, তবে অন্যান্য প্রকল্পের মত এই প্রকল্পেও নিচে উল্লিখিত ডকুমেন্ট গুলো প্রয়োজন পড়বে বলে আশা করা যায়। অফিসিয়াল নোটিশ আসলে বিস্তারিত জানানো হবে। আপাতত নিচে দেওয়া ডকুমেন্ট গুলো হাতের কাছে রাখবেন।
- আধার কার্ড বা ভোটার কার্ড (ঠিকানার প্রমাণ হিসেবে)।
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
- ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি (টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢোকার জন্য)।
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
যুব সাথী প্রকল্পে আবেদন করার পদ্ধতি :
আজ বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই বিষয়ে। তিনি জানিয়েছেন- ২৯৪টি বিধানসভা কেন্দ্রে একটি করে যুব সাথী ক্যাম্প হবে। অর্থাৎ রাজ্যজুড়ে ২৯৪টি ক্যাম্প হবে। সেই ক্যাম্পে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসে আবেদন করতে পারবেন। তিনি এও জানান, চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই ক্যাম্প শুরু হচ্ছে। আবেদন খতিয়ে দেখে ১ এপ্রিল থেকেই এই প্রকল্পে বেকার যুবক-যুবতীরা টাকা পাবেন বলে তিনি জানিয়ে দেন। ক্যাম্প হবে 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়াও অনালাইনে আবেদন করা যাবে। আবেদনের লিংক নিচে দেওয়া হয়েছে।
সুবিধা ও পেমেন্টের সময়সীমা
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। ডিবিটি (Direct Benefit Transfer) পদ্ধতির মাধ্যমে প্রতি মাসের নির্দিষ্ট তারিখে ১৫০০ টাকা প্রদান করা হবে। এটি যুবক-যুবতীদের তাদের প্রয়োজনীয় বই কেনা বা যাতায়াতের খরচ মেটাতে প্রভূত সাহায্য করবে।
আরও পড়ুন : দেখি ইতিহাসের এই প্রশ্ন গুলির কয়টি সঠিক উত্তর দিতে পারছেন ?
পশ্চিমবঙ্গের বেকার সমস্যার সমাধানে যুবসাথী প্রকল্প একটি প্রশংসনীয় পদক্ষেপ। এটি কেবল আর্থিক সাহায্য নয়, বরং রাজ্যের যুবসমাজের প্রতি সরকারের সদিচ্ছার প্রতিফলন। যারা সঠিক যোগ্যতাসম্পন্ন এবং চাকরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য এই ১৫০০ টাকা একটি বড় অবলম্বন হয়ে উঠতে পারে। তাই দেরি না করে সমস্ত নথিপত্র গুছিয়ে সঠিক পদ্ধতিতে আবেদন করা উচিত।
বাংলার যুব সাথী আবেদন পত্র ডাউনলোড করুন : https://wbsportsandyouth.gov.in/
যুব সাথী অনলাইন আবেদন করুন : https://ds.wb.gov.in/
যুব সাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করুন অনলাইনে : Click Here
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
১. যুবসাথী প্রকল্পের টাকা কি সারা জীবন পাওয়া যাবে?
উত্তর: না, এটি সর্বাধিক ৫ বছরের জন্য দেওয়া হয় যতক্ষণ না আবেদনকারী কোনো স্থায়ী কর্মসংস্থান পাচ্ছেন অথবা নির্দিষ্ট বয়সসীমা অতিক্রম করছেন।
২. এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম না থাকলে কি আবেদন করা যাবে?
উত্তর: এবিষয়ে কোন নির্দেশিকা এখনো দেওয়া হয়নি। তাই অপেক্ষা করুন অফিসিয়াল আপডেটের জন্য।
৩. স্কলারশিপের টাকা পেলে কি যুব সাথী পাওয়া যাবে ?
উত্তর : হ্যাঁ, পাওয়া যাবে।
৪. টাকা কি সরাসরি ক্যাশ দেওয়া হয়?
উত্তর: না, টাকা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।
৫. যুব সাথী প্রকল্পের ক্যাম্প কবে থেকে শুরু হবে ?
